মহাবিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীনিবাসের নিয়মাবলী

আবাসিকদের অবশ্যই ছাত্রনিবাস/ছাত্রীনিবাসের নিম্নোক্ত নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। নিয়ম লঙ্ঘন বা শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে আবাসিককে নিবাস ত্যাগ করতে হতে পারে।

  1. প্রত্যেক আবাসিককে নির্ধারিত সময়ের মধ্যে আসনভাড়া, আলো ভাড়া, প্রাতিষ্ঠানিক ব্যয় এবং সাধারণ পরিসেবার জন্য প্রযোজ্য অন্যান্য সকল ফি পরিশোধ করতে হবে।
  2. নিবাসের অধীক্ষকের পূর্বানুমতি ছাড়া কোনো আবাসিক সন্ধ্যা ৬:৩০টার পর নিবাসের বাইরে অবস্থান করতে পারবে না।
  3. প্রত্যেক আবাসিককে প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে হবে।
  4. প্রত্যেক আবাসিককে প্রতি মাসে ন্যূনতম ৪০টি মিল গ্রহণ করতে হবে।
  5. সাধারণ পরিসেবার জন্য নির্ধারিত বাধ্যতামূলক মাসিক ফি যথাসময়ে পরিশোধ করতে হবে।
  6. আবাসিকদের অনুমোদিত পরিদর্শক, অতিথি, বন্ধু বা আত্মীয়ের নিবাসে অবস্থান করা অনুমোদিত নয়। তবে বিশেষ বা ব্যতিক্রমী পরিস্থিতিতে কেবলমাত্র অধীক্ষকের পূর্বানুমতি সাপেক্ষে অবস্থানের অনুমতি দেওয়া যেতে পারে।
  7. বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো গ্রীষ্মাবকাশ, পূজাবকাশ বা অন্যান্য নির্ধারিত ছুটির সময়ে নিবাস বন্ধ থাকবে।
  8. নিবাসের সকল আবাসিককে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিবাসে মাদকদ্রব্য সংরক্ষণ, বহন বা সেবন কঠোরভাবে নিষিদ্ধ।
  9. নিবাস ত্যাগের সময় এবং পুনরায় নিবাসে প্রত্যাবর্তনের সময় আবাসিককে নিবাস অফিসে নির্ধারিত রেজিস্টারে তারিখ, সময় উল্লেখ করে স্বাক্ষর করতে হবে।
  10. আবাসিকদের ব্যবহারের জন্য প্রদান করা আসবাবপত্র বা অন্যান্য সামগ্রী নষ্ট, বিকৃত বা অকার্যকর করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  11. নিবাসের কোনো সম্পত্তি হারানো বা ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত বা দলগতভাবে ক্ষতিপূরণ বা জরিমানা আদায় করতে পারবে।
  12. আবাসিকদের নিবাসের মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শালীন পোশাক-পরিচ্ছদ পরিধান করতে হবে।
  13. মহাবিদ্যালয়ের সুশৃঙ্খল, ভদ্র ও উত্তম আচরণসম্পন্ন শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের জন্য নিবাসে থাকার অনুমতি প্রদান করা হবে।
  14. নিবাসে এমন কোনো কার্যকলাপ করা যাবে না, যা কর্তৃপক্ষের বিবেচনায় নিবাসের পরিবেশ, শৃঙ্খলা বা সুনামের পরিপন্থী। এ ধরনের কার্যকলাপ শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  15. Hostel- এ প্রথমবার ভর্তি হওয়ার সময় অবশ্যই অভিভাবককে সঙ্গে আনতে হবে।

সময়সারণী –

Morning Prayar (প্রাতঃকালীন প্রার্থনা) 6 a.m.
Study Hours (অধ্যয়নের সময়) 6.30 a.m.-9.30 a.m.
Tiffin Time (জলখাবারের সময়) 7.30 a.m. – 8 a.m.
Bathing Time (স্নানের সময়) 10 a.m.
Lunch Time (মধ্যাহ্নভোজের সময়) 10a.m. - 12 a.m.
Evening Prayer (সান্ধ্যকালীন প্রার্থনা) 6.30 p.m.
Study Hours (অধ্যয়নের সময়) 6.30 p.m.- 9.30 p.m.
Dinner Time (রাত্রিকালীন আহারের সময়) 9.30 p.m. - 10p.m.
Light off (আলো নিভানোর সময়) 10.30 p.m.

Announcement

e-Notice Board

Click here to view all notices